নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। বিভিন্ন সংবাদমাধ্যমে

2026-07-21T10:17:19+00:00
2026-07-21T10:17:19+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম 
শাকিব খান। ছবি : সংগৃহীত
আবার নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে, নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’।  

সিনেমাটিতে শাকিব খানের উপস্থিতি নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে- এমনটাই শোনা যাচ্ছে।

সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই নতুন প্রজেক্টের ইঙ্গিত দেন। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে তাকে দেখা যায়। ক্যাপশনে শাকিব লিখেছিলেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক। 


সূত্র মতে, ‘বরবাদ’-এর মতো নতুন এই সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি এর আগে জানিয়েছিলেন, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে এবং এরপরই শুরু হবে শুটিং।

এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাফল্য পায়। শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত সেই ছবিটি বক্স অফিসে ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল বলে নির্মাতারা দাবি করেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   সিনেমা  বিনোদন  শাকিব খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: