ফারিয়ার নতুন মিশন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন মিশন নিয়ে লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বছর পর আবারও যুক্ত হলেন ওটিটি প্ল্যাটফর্মে। মেহেদী হাসান

2026-07-21T03:49:47+00:00
2026-07-21T03:49:47+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফারিয়ার নতুন মিশন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪৯ এএম 
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি
নতুন মিশন নিয়ে লাইট-ক্যামেরায় ব্যস্ত হয়ে পড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বছর পর আবারও যুক্ত হলেন ওটিটি প্ল্যাটফর্মে। মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব সিনেমা ‘লাপাত্তা’তে নাম লিখিয়েছেন ফারিয়া। কমেডি-থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মে ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে তাকে।

প্রাথমিকভাবে ‘লাপাত্তা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে বছরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ‘লাপাত্তা’।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী গল্প, তবে কমেডির উপাদানও থাকবে। প্রস্তুতির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব।’

ফারিয়ার ওটিটি যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’ দিয়ে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় তার অভিনীত ‘পাতালঘর’। ‘লাপাত্তা’ অভিনেত্রীর তৃতীয় ওয়েব ফিল্ম।

অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় রয়েছেন নুসরাত ফারিয়া। গত কুরবানির ঈদে মুক্তি পেয়েছে তার গাওয়া ‘লোকে বলে’ শিরোনামের গান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটির কথা লিখেছেন বাঁধন। নুসরাত ফারিয়াকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়।


সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। সিনেমাটির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পায়। বিশেষ করে ‘কন্যা রে’ গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ফারিয়ার  নতুন মিশন  লাপাত্তা  চিত্রনায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: