আটকে গেল পরীমণির বিয়ে!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় ট্রফি জয়। ১০ জনের আর্জেন্টিনার

2026-07-20T11:54:40+00:00
2026-07-20T12:08:52+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আটকে গেল পরীমণির বিয়ে!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১২:০৮ পিএম
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় ট্রফি জয়। ১০ জনের আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপের পর এবার বিশ্ব জয় করল তারা। আর এই খেলার ফলাফলের পর যেমন কোটি ভক্তের স্বপ্ন ভেঙেছে, তেমনি যেন আটকে গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিয়েটাও! আর্জেন্টিনার হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন এই নায়িকা। 

ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পরিমণি। ফুটবল মাঠের সবুজ ঘাসের পটভূমিতে তৈরি সেই পোস্টে তিনি লেখেন, বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে। স্ট্যাটাসের শেষে দুঃখ প্রকাশ ও ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি। 

Advertisement
এর আগে আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন এক অদ্ভুত শপথ করে বসেছিলেন কট্টর আর্জেন্টিনা ভক্ত পরীমণি। ম্যাচ চলাকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারও বিয়ে করবেন। পরীমণি লিখেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল। 


কিন্তু ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের হারে শেষ পর্যন্ত তার সেই বিয়ের ঘোষণা আর আলোর মুখ দেখল না।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন।

সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

সময়ের আলো/আআ
  বিষয়:   পরীমণি  বিয়ে  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: