কনা-সজীবের ‘মন দাও’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘তুমি মন দাও না দাও/আমি তোমাকেই ভালোবাসবো’ এমন রোমান্টিক কথা মালার একটি গান নিয়ে শ্রোতাদের কাছে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ

2026-07-20T06:15:41+00:00
2026-07-20T06:15:41+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
কনা-সজীবের ‘মন দাও’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:১৫ এএম 
ছবি : সংগৃহীত
‘তুমি মন দাও না দাও/আমি তোমাকেই ভালোবাসবো’ এমন রোমান্টিক কথা মালার একটি গান নিয়ে শ্রোতাদের কাছে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও সজীব দাস। জামাল হোসেনের কথায় সম্প্রতি ‘মন দাও’ শিরোনামে গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস নিজেই। গানটিতে সজীবের সঙ্গে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, মন দাও নিরেট ভালোবাসার গান। ভালোবাসা কোনো যুক্তি মানে না। এ অনেকটা বাধনহারা। সত্যিকার ভালোবাসা অপরপক্ষের সাড়ার অপেক্ষায় থাকে না- এক তরফা ভালোবেসে যায়। ভালোবাসার গানের আবেদন চিরন্তন। এ গান প্রেমিক মনে নাড়া দেবেই।

Advertisement
সজীব দাস চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছে। কনা ও সজীব গেয়েছেও দারুণ। সৈকত রেজার ভিডিও ও মডেল অসাধারণ। আশা করি গানটি দর্শক শ্রোতার মনে দোলা দিতে সক্ষম হবে।

সজীব দাস বলেন, কনা আপার সঙ্গে নাটকে আমার বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। অনেকেই নাটকের বাইরেও আমাদের গান চেয়েছেন। তাই শ্রোতাদের কথা ভেবেই এই গানটি করেছি।

প্রসঙ্গত, এর আগেও জুটি হয়ে গান করেছেন কনা ও সজীব। তাদের কণ্ঠে ‘যদি মনটা চুরি করি’,  ‘তোমার মায়ায়’, ‘তোমার হতে চাই’সহ আরও বেশ কিছু গান শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কনা-সজীব  মন দাও  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: