বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে স্বামী, ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে ভুক্তভোগীর

2026-07-21T20:36:43+00:00
2026-07-21T20:47:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে স্বামী, ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৮:৪৭ পিএম
সাঘাটা থানা। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে ভুক্তভোগীর স্বামী রাতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।

অভিযুক্তের নাম আতিকুর রহমান। তিনি মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা। সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলাটি করেন। পরদিন মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বরাত অনুযায়ী জানা যায়, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে ভুক্তভোগীর স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান ঘরে প্রবেশ করে ভুক্তভোগীর মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে আতিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছেন। চেয়ারম্যান এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান বলেন, ঘটনার পরপরই থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আতিকুর রহমানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

সময়ের আলো/জোই

  বিষয়:   বিশ্বকাপ ফাইনাল  স্বামী  ঘরে ঢুকে  স্ত্রী  ধর্ষণ  গাইবান্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: