সিলেটে লাইসেন্স নবায়ন না থাকায় ১৪ বেসরকারি হাসপাতালে অভিযান

সিলেট ব্যুরো

সারাদেশ

লাইসেন্স নবায়ন না থাকায় সিলেট মহানগরের ১৪টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের

2026-07-22T09:45:03+00:00
2026-07-22T09:45:03+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে লাইসেন্স নবায়ন না থাকায় ১৪ বেসরকারি হাসপাতালে অভিযান
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৪৫ এএম 
সংগৃহীত ছবি
লাইসেন্স নবায়ন না থাকায় সিলেট মহানগরের ১৪টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। 

জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে সুরমা ভ্যালি, মর্ডান, ডেল্টা, সেন্ট্রাল, ডিএমটি সেফওয়ে, লায়ন্স, ফেয়ার হেলথ, মেট্রো মেডিকেয়ার, নিরাময়, আরোগ্য, সিলেট ফ্লেক্স, কেয়ার হাসপাতাল, সিলেট আই হাসপাতাল এবং আল আমিন হাসপাতাল। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান বলেন, লাইসেন্স নবায়ন না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের চিঠি পাওয়ার পর জেলা প্রশাসন অভিযান শুরু করেছে। 

তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের দাবি, তারা প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য অধিদফতর থেকে এখনও লাইসেন্স নবায়ন বা সংশ্লিষ্ট অনুমোদন দেওয়া হয়নি। 


সিলেটের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনবল সংকট, যথাযথ চিকিৎসক ও নার্সের অভাব, রোগীদের সঙ্গে অসদাচরণ এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।  

সংশ্লিষ্টদের মতে, লাইসেন্স নবায়নহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এ ধরনের অভিযোগ বেশি পাওয়া যায়। 

নগরীর রায়নগরের বাসিন্দা রায়হান আহমদ বলেন, শুধু সিলগালা করলেই হবে না, জনগণের নিরাপত্তার স্বার্থে লাইসেন্স নবায়নহীন ও অনিয়মকারী হাসপাতালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে, যাতে সেগুলো পুনরায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে। 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে সেফওয়ে হাসপাতাল সিলগালা করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য লাইসেন্স নবায়নহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযান চলবে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলেট  লাইসেন্স  নবায়ন  বেসরকারি হাসপাতাল  অভিযান  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: