সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

সিলেট ব্যুরো

সারাদেশ

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া

2026-07-22T12:58:15+00:00
2026-07-22T12:58:15+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৫৮ পিএম 
প্রতীকী ছবি
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। 

বুধবার (২২ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া শিশুরা হলো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাজীপুরের বাসিন্দা বিবেকের সন্তান আরাধ্যা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিকলার বাসিন্দা সুমনের মেয়ে তাইবা। তাদের দুজনেরই বয়স পাঁচ মাস। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।


গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৬৮ জন ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   সিলেট  হামে  শিশুর মৃত্যু  প্রাণহানি  সময়ের আলো  সিলেট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: