শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখায় আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে

2026-07-22T13:44:00+00:00
2026-07-22T13:44:00+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম 
অপূর্ব বিশ্বাস। ছবি : সংগৃহীত
মাগুরার শালিখায় আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে নিজ বাড়িতে বিদ্যুতের হাত থেকে শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। নিহত অপূর্ব পুখুরিয়া গ্রামের অমল বিশ্বাসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার ভোর ৫টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ছিটকে পড়ে। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 আরও পড়ুন

এ ব্যাপারে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। 

সময়ের আলো/জোই


  বিষয়:   শালিখা  বিদ্যুৎস্পৃষ্ট  যুবক  মৃত্যু  সময়ের আলো  মাগুরা  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: