সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে সুমন (৩২) নামে মাইক্রোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার

2026-07-20T16:48:16+00:00
2026-07-20T16:49:32+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৪:৪৯ পিএম
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছবি : প্রতীকী
সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে সুমন (৩২) নামে মাইক্রোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা কৈখালি বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার কৈখালী গ্রামের বাসিন্দা।

Advertisement

পরিবারের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী সোমবার সকাল ৬টার দিকে তার মৎস্য ঘেরের টোঙের লাইট বন্ধ করতে গিয়ে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী এসে দেখতে পান, মরদেহটি কৈখালী গ্রামের বাসিন্দা সুমনের। এসময় ওই ঘের থেকে লোহা কাটার দুইটি ব্লেড, সিমবিহীন একটি বাটন মোবাইল, সিগারেট প্যাকেট এবং পল্লী বিদ্যুতের কাটা তার উদ্ধার করা হয়।

ওসি মাসুদুর আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সাতক্ষীরা  মাছ  ঘের  যুবক  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: