একনেকে অনুমোদন পেল ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ ও সড়ক উন্নয়নে নতুন গতি আনতে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক।

2026-07-22T15:07:24+00:00
2026-07-22T15:07:24+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
একনেকে অনুমোদন পেল ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
দেশজুড়ে অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ ও সড়ক উন্নয়নে নতুন গতি আনতে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে রয়েছে নতুন ও সংশোধিত মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। বুধবার (২২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে। মোট ৮টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, বেগমগঞ্জ ও সুনেত্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ প্রকল্প।

সভা শেষে জানানো হয়, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ, দুর্যোগ মোকাবিলা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  একনেক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: