বান্ধবীদের ভিডিও নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভক্তদের কাছে সমান জনপ্রিয়। সম্প্রতি তার এক ‘বান্ধবী’কে ঘিরে

2026-07-22T20:56:06+00:00
2026-07-22T20:56:06+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আনন্দ সময়
বান্ধবীদের ভিডিও নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভক্তদের কাছে সমান জনপ্রিয়। সম্প্রতি তার এক ‘বান্ধবী’কে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিষয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত পূর্ণিমার ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে কয়েকজন নারীর সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাতে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এ সেই আমার বান্ধবীরা।’ এরপরই ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে হাসতে হাসতেই পূর্ণিমা বলেন, ‘ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। পরে আমার এক বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিওও পোস্ট করি। আসলে এসব আমি বানাইনি, আপনারাই বান্ধবী বানিয়ে দিয়েছেন।’

এ সময় একটি রিসোর্টে নিয়মিত যাওয়ার অভ্যাস এবং সেখানে রান্না দেখার আগ্রহের কথাও জানান তিনি।

পূর্ণিমা বলেন, ‘আমি একটি রিসোর্টে প্রায়ই যাই। সেখানে খুব মজার রান্না হয়, তাই খেতে ভালো লাগে। আমি কিচেনে গিয়ে দেখি তারা কীভাবে রান্না করেন।’


তিনি আরও বলেন, রিসোর্টের কর্মীরাও তাকে খুব আন্তরিকভাবে আপন করে নিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, ‘তারা অপেক্ষা করে আমি কখন আসব, কখন রান্না দেখব। মাঝে মাঝে আমি বলি, একটু শসা বা লেবু কাটি। তারা হাসিমুখেই বলে, ‘হ্যাঁ, কাটুন।’ খুব আন্তরিকভাবেই তারা আমাকে ভালোবাসেন।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বান্ধবী  ভিডিও  গুঞ্জন  মুখ খুললেন  পূর্ণিমা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: