তোমার আমার প্রেমে জোভান-তটিনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নামটি রোমান্টিক হলেও পারিবারিক গল্প প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। ইমরোজ শাওনের রচনা ও পরিচালনায় এতে জুটি

2026-07-22T03:17:17+00:00
2026-07-22T03:17:17+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আনন্দ সময়
তোমার আমার প্রেমে জোভান-তটিনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:১৭ এএম 
তোমার আমার প্রেমে জোভান-তটিনী। সংগৃহীত ছবি
নামটি রোমান্টিক হলেও পারিবারিক গল্প প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। ইমরোজ শাওনের রচনা ও পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। 

টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে একসময়ের সম্ভ্রান্ত খন্দকার বাড়ি কেন্দ্র করে। বাড়িটির পুরোনো জৌলুস আর নেই, দেয়ালে জমেছে শ্যাওলা। তবে জীর্ণ বাড়িতে একমাত্র প্রাণ হিসেবে পুরোনো ঐতিহ্য আঁকড়ে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা নূরজাহান বেগম।

গল্পের শুরুটা গতানুগতিক দিয়ে শুরু হলেও পরে আস্তে আস্তে বাঁক আসে। আনন্দ-বেদনা, রোমান্টিক, পারিবারিক বন্ধন সবকিছুর সম্মিলন ঘটেছে ‘তোমার আমার গল্পে’। ‘তোমার করে রেখো’ গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল ও কনা। 

নির্মাতা ইমরোজ শাওন টেলিফিল্মটি প্রসঙ্গে জানান, গল্পের কেন্দ্রে নূরজাহান বেগম থাকলেও ক্রমশ যুক্ত হন তার বংশধররা। নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। 


অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- দীপা খন্দকার, আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, ফারিণ খানসহ  আরও অনেকে। চ্যানেল আইতে আজ বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘তোমার আমার প্রেম’। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   তোমার আমার প্রেম  জোভান  তটিনী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: