জুগনি ঘিরে বিতর্কে জ্যাকলিন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বছরজুড়ে নানা কারণে আলোচনা-সমালোচনায় শিরোনাম হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় আবারও আলোচনায় তিনি। তবে এবার ব্যক্তিগত বিষয় কিংবা

2026-07-21T03:26:49+00:00
2026-07-21T03:26:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
জুগনি ঘিরে বিতর্কে জ্যাকলিন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:২৬ এএম 
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সংগৃহীত ছবি
বছরজুড়ে নানা কারণে আলোচনা-সমালোচনায় শিরোনাম হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় আবারও আলোচনায় তিনি। তবে এবার ব্যক্তিগত বিষয় কিংবা নতুন কোনো সিনেমা নিয়ে নয়, বরং তার নতুন মিউজিক ভিডিও ‘জুগনি’কে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। মুক্তির আগেই ছিল ব্যাপক প্রত্যাশা। কিন্তু মুক্তির পর প্রশংসার বদলে তীব্র সমালোচনার মুখে পড়েছে গানটি।

গত ১৫ জুলাই মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন সোনু ঠুকরাল ও বি প্রাক। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেললেও গানের কথা বা সুরের চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিডিওর একটি নির্দিষ্ট দৃশ্য। নেটিজেনদের দাবি, মিউজিক ভিডিওর এক দৃশ্যে নাচের সময় জ্যাকলিনের পোশাক সরে যাওয়ার মুহূর্তও ক্যামেরায় ধরা পড়েছে। 

ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে বলেই দাবি ভক্তদের। তবে সেই দৃশ্যের স্ক্রিনশট এবং ওই অংশের ছোট ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সামালোচনা। কেউ লিখেছেন, এটা মিউজিক ভিডিও নয়, সফট পর্নের মতো লাগছে। আবার কেউ মন্তব্য করেছেন, এত বড় শিল্পীদের নিয়ে আরও রুচিশীল কাজ করা যেত। অনেকেই ভিডিওটিকে ‘কুরুচিপূর্ণ’ বলেও কটাক্ষ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হতেই নির্মাতারা নাকি ভিডিওর ওই অংশ পুনরায় সম্পাদনা করেছেন। বর্তমানে অনলাইনে থাকা গানের সংস্করণে বিতর্কিত বলে দাবি করা দৃশ্যটি ঝাপসা করে দেওয়া হয়েছে। তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত জ্যাকলিন বা ‘জুগনি’র নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ভিডিওটি আদৌ নতুন করে সম্পাদনা করা হয়েছে কি না সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


এদিকে ‘জুগনি’ নিয়ে সমালোচনার মাঝেই জ্যাকলিনের ভক্তদের জন্য এসেছে সুখবর। তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবতার চালু করেছেন অভিনেত্রী। এর মাধ্যমে ভক্তরা জ্যাকলিনের পছন্দের বই, ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবনের নানা গল্প এবং তার চিন্তাভাবনা সম্পর্কে ইন্টারঅ্যাকটিভভাবে জানতে পারবেন। অবতারটি তৈরি করেছে গ্যালারি-৫।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   জুগনি  বিতর্ক  জ্যাকলিন  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: