উর্বশীকে কেন ডেকেছিলেন ফিফা সভাপতি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড থেকে বিশ্বমঞ্চমডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলানিজের গ্ল্যামার ও উপস্থিতি দিয়ে বারবার আন্তর্জাতিক অঙ্গনে চর্চায় থাকেন। এবার তিনি অর্জন করেছেন

2026-07-22T22:12:37+00:00
2026-07-22T22:16:23+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আনন্দ সময়
উর্বশীকে কেন ডেকেছিলেন ফিফা সভাপতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১০:১৬ পিএম
উর্বশী রাউতেলা ও জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত ছবি
বলিউড থেকে বিশ্বমঞ্চ মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা নিজের গ্ল্যামার ও উপস্থিতি দিয়ে বারবার আন্তর্জাতিক অঙ্গনে চর্চায় থাকেন। এবার তিনি অর্জন করেছেন নতুন সম্মান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে বিশেষ আমন্ত্রণ পেয়ে এক নতুন ইতিহাস গড়েছেন তিনি। 

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই বিরল সম্মাননা অর্জন করলেন উর্বশী। ফিফা সভাপতির আমন্ত্রণে বিশেষ এই সাক্ষাতে উর্বশীকে উষ্ণ অভ্যর্থনা জানান জিয়ান্নি ইনফান্তিনো। 

আন্তর্জাতিক ফ্যাশন জগৎ, বিশ্বমানের রেড কার্পেট কিংবা বৈশ্বিক বড় বড় ইভেন্ট— সবখানেই এখন উর্বশীর অবাধ বিচরণ। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারকের আসন, বারবার নিজেকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। 


ফিফা বিগ আর্ট ফেস্টিভ্যাল গালায় উর্বশী পরেছিলেন স্ট্র্যাপলেস, সিলভার কারুকাজ করা কালো গাউন।

আন্তর্জাতিক অঙ্গনে উর্বশীর এই অভাবনীয় সাফল্যকে কেবল তার ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না ভক্তরা; বরং এটিকে বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভার এক বড় স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সোশাল মিডিয়ায় উর্বশীর ভক্ত ও সহকর্মীরা তাকে এই ঐতিহাসিক অর্জনের জন্য উষ্ণ অভিনন্দন ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   উর্বশী  ফিফা সভাপতি  জিয়ান্নি ইনফান্তিনো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: