সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা’ অভিনেত্রী কেলি হটল

আন্তর্জাতিক ডেস্ক

আনন্দ সময়

‘গডজিলা’ সিরিজের দুই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল

2026-07-22T18:30:37+00:00
2026-07-22T18:30:37+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আনন্দ সময়
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা’ অভিনেত্রী কেলি হটল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম 
কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল। সংগৃহীত ছবি
‘গডজিলা’ সিরিজের দুই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে গিয়ে একটি কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


শেরিফের কার্যালয়ের ভাষ্যে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। সেখানে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কং-এর সঙ্গে যোগাযোগ করতে পারত। 

পরবর্তী সময়ে ‘গডজিলা ভার্সেস কং : দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কেলি। 

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। তিনিও জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর আগে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   গডজিলা  অভিনেত্রী  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: