বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়শা খান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়শা খানকে আটক করেছে ভারতের মুম্বাই পুলিশ। মুম্বইয়ের দাদারে নিট প্রশ্নফাঁস আন্দোলনের প্রতিবাদে যোগ গেলে তিনি আটক

2026-07-22T23:00:50+00:00
2026-07-22T23:00:50+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়শা খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০০ পিএম 
ভারতের অভিনেত্রী আয়শা খান। সংগৃহীত ছবি
‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়শা খানকে আটক করেছে ভারতের মুম্বাই পুলিশ। মুম্বইয়ের দাদারে নিট প্রশ্নফাঁস আন্দোলনের প্রতিবাদে যোগ গেলে তিনি আটক হন। 

নিজের সমাজমাধ্যমেই খবরটি জানিয়েছেন অভিনেত্রী। পর পর কয়েকটি ভিডিও ও পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নেন আয়শা। একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, এখন আমার হাত সত্যিই কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়েছে। আয়শার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগেই তার ভাই এবং কয়েকজন পুরুষ বন্ধুকে পুলিশ আটক করে। সেসময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। 

আয়শার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আর এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনও কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে তারও অভিযোগ। 


তিনি বলেন, যদি পরীক্ষা দিতে না পারেন, তা হলে বড় সমস্যায় পড়বেন। আর একটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশকর্মী জোর করে আয়শাকে ভ্যানে তুলছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।  

আয়শা পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে যান। তাকে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেই ভিডিওতে তিনি গোটা ঘটনার বর্ণনা দেন। আয়শা জানান, তিনি তার ভাই এবং কয়েক জন বন্ধুর সঙ্গে নিট পরীক্ষার্থীদের সমর্থনে দাদারে বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাতেই পুলিশ জানায়, ওই জায়গায় বিক্ষোভ করা যাবে না। এর পর তার ভাই এবং অন্য পুরুষ বন্ধুদের পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়। 

আয়শার দাবি, তিনি তখন শুধু রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলেন, কী করবেন এবং কী ভাবে তার ভাইয়ের খোঁজ পাবেন। সেই সময়ে প্রায় ১৫ জন পুলিশকর্মী এসে তাদের ভ্যানে উঠতে বলেন। তার অভিযোগ, জোর করে তাদের ভ্যানে তুলে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে ভিডিওতে আয়শা ওরলি থানার পুলিশকর্মীদের প্রশংসাও করেন। প্রত্যেকে খুবই ভাল ব্যবহার করেছেন বলে জানান। যদিও তাকে কেন আটক করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও তার কাছে স্পষ্ট নয় বলেও দাবি করেন। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   আয়শা খান  বিক্ষোভ  ধুরন্ধর  ভারত  অভিনেত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: