হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকারকে প্রতিহত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা

2026-07-23T14:46:55+00:00
2026-07-23T14:50:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকারকে প্রতিহত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপির বরাতে আজ এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ওমান উপকূলঘেঁষা বিকল্প পথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা ট্যাংকারগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে ইরান। ইরানের অভিযোগ, নিরাপদ নৌচলাচলের জন্য দেশটির জলসীমা ব্যবহার ও প্রয়োজনীয় সমন্বয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনীর প্ররোচনায় তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে মাইন পাতা একটি পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করে। এর মধ্যে একটি ট্যাংকার বিস্ফোরণে আগুনে পুড়ে গেলে অপর দুটি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।’


তবে এ ঘটনা ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হরমুজ প্রণালি আইআরজিসির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   হরমুজ প্রণালি  ৩ তেলবাহী ট্যাংকার  থামাল ইরান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: