পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতোমধ্যে তিনি বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট ও

2026-07-23T13:07:47+00:00
2026-07-23T13:07:47+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতোমধ্যে তিনি বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছেন।

সূত্র জানায়, পদত্যাগের সার্বিক পরিস্থিতির অংশ হিসেবে রাষ্ট্রপতি সম্প্রতি যেকোনো ধরনের নীতিনির্ধারণী বা অতি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করা থেকে বিরত থাকছেন। একই সঙ্গে পদত্যাগের পর পরবর্তী প্রক্রিয়ার জন্য বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন বলে জানা গেছে।

সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির পদে পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপির উচ্চপর্যায় থেকে ইতোমধ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো সম্ভাবনা তৈরি হওয়ার পরপরই তার সম্ভাব্য উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বঙ্গভবনের নতুন অভিভাবক হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা এক সাবেক জ্যেষ্ঠ সচিবের নাম হঠাৎ আলোচনায় উঠে এসেছে। যদিও এর আগে এ পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খানসহ কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আলোচনায় ছিল।

তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির শীর্ষ নেতারা এখনই মুখ খুলতে রাজি হননি। দলীয় জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করার মতো বিস্তারিত তথ্য তার জানা নেই, তবে পদ শূন্য হলে একাধিক নাম আলোচনায় আসাটাই স্বাভাবিক নিয়ম।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  রাষ্ট্রপতি  পদত্যাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: