প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩২ এএম
ছবি : সংগৃহীতরাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) মিরপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
সময়ের আলো/এসএকে