৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন।বৃহস্পতিবার

2026-07-23T17:47:27+00:00
2026-07-23T17:47:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম 
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫। ছবি : সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞপ্তিতে সাধারণ ক্যাডার ছাড়াও সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডার, কারিগরি বা পেশাগত ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও মৌখিক পরীক্ষার প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিসিএস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: