যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত টানা দুই সপ্তাহ ধরে চললেও এখনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইরানের কাছে নতুন করে যুদ্ধবিরতির

2026-07-24T10:35:16+00:00
2026-07-24T10:35:16+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৩৫ এএম 
ছবি : সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত টানা দুই সপ্তাহ ধরে চললেও এখনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইরানের কাছে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিষয়ের কোনো সমাধান না থাকায় সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান।

শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদন বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে তেহরান সফরে যান। ওই সফরেই তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেন।

বিষয়টি সম্পর্কে অবগত ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা না হলেও এটিই বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র আনুষ্ঠানিক প্রস্তাব বলে ইরানি কর্মকর্তারা উল্লেখ করেছেন।

তাদের মতে, প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধের কোনো গ্রহণযোগ্য সমাধান না থাকায় তেহরান তা প্রত্যাখ্যান করেছে।

তবে এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল আলী আল-জাইদির প্রথম আনুষ্ঠানিক ইরান সফর। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি তেহরানে যান এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।


এ ছাড়া আগে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তবায়ন, বাণিজ্য, জ্বালানি, পরিবহন ও আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সফরকালে আল-জাইদি দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেন।

এদিকে নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যদি তেহরানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে সম্ভাব্য বৃহত্তর সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান।

পত্রিকাটি দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলেন, এমন হামলা হলে তেহরান আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত করতে পারে। এর মধ্যে তেল আবিবে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত করার আহ্বান জানানোও থাকতে পারে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।


ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত চলমান মার্কিন হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং আরও ৫৯২ জন আহত হয়েছেন।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   যুক্তরাষ্ট্র  যুদ্ধবিরতির প্রস্তাব  প্রত্যাখ্যান করল  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: