কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক

খেলা

২০তম এশিয়ান গেমসে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বেই লাল-সবুজদের লড়তে হবে এশিয়ার শক্তিশালী দুই

2026-07-24T16:16:35+00:00
2026-07-24T16:17:29+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
এশিয়ান গেমস
কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নারী ফুটবল দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৪:১৭ পিএম
গ্রুপ পর্বেই লাল-সবুজদের লড়তে হবে এশিয়ার শক্তিশালী দুই দলের বিপক্ষে। ছবি: সংগৃহীত
২০তম এশিয়ান গেমসে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বেই লাল-সবুজদের লড়তে হবে এশিয়ার শক্তিশালী দুই দল দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বিপক্ষে। সঙ্গে রয়েছে মিয়ানমারও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের ড্রয়ে বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এবারের এশিয়ান গেমস।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। তবে এবারের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পাওয়া দলগুলো ঋতুপর্ণা চাকমা, সাগরিকাদের জন্য বড় পরীক্ষাই হয়ে এসেছে।


উত্তর কোরিয়া এশিয়ান গেমসের অন্যতম সফল দল। এই প্রতিযোগিতায় তারা তিনবার স্বর্ণপদক জিতেছে। দক্ষিণ কোরিয়াও নিয়মিত সাফল্য পাওয়া দল। এশিয়াডে ১০ বার অংশ নিয়ে দলটি তিনবার ব্রোঞ্জপদক অর্জন করেছে। 

অন্যদিকে মিয়ানমার অভিজ্ঞতায় বাংলাদেশের কাছাকাছি অবস্থানে রয়েছে। এর আগে তারাও একবার এশিয়ান গেমসে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। অভিষেক আসরে তিন ম্যাচ খেলে একটি ড্র ও দুটি হারের অভিজ্ঞতা নিয়ে বিদায় নেয় তারা। এবার আগের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিরোধ গড়াই হবে দলের মূল লক্ষ্য।

এবার নারী ফুটবলে অংশ নিচ্ছে ১২টি দেশ। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে ভিয়েতনাম, চায়নিজ তাইপে ও থাইল্যান্ড। ‘সি’ গ্রুপে খেলবে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

সময়ের আলো/এমকে


  বিষয়:   নারী ফুটবল  এশিয়ান গেমস  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: