কোচের দায়িত্বে আনচেলত্তিকে চায় ইতালি

ক্রীড়া ডেস্ক

খেলা

টানা তিন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে জাতীয়

2026-07-24T14:18:13+00:00
2026-07-24T14:18:13+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
কোচের দায়িত্বে আনচেলত্তিকে চায় ইতালি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম 
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
টানা তিন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে জাতীয় দলকে নতুন উচ্চতায় নিতে ব্রাজিলের কোচের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিতে আগ্রহী তারা।

মঙ্গলবার (২১ জুলাই) ইএফআইজিসি'র সভাপতি জিওভান্নি মালাগো জাতীয় দলের নতুন কোচ খুঁজতে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে জানানোর পর টেকনিক্যাল ডিরেক্টর কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি জানান, ব্রাজিল কোচ আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছেন তারা। 

মালদিনি বলেন, “বিশ্বের সেরা কোচদের দিয়েই আমরা শুরু করেছি। আনচেলত্তি ও গার্দিওলার প্রাপ্যতা যাচাই করা হচ্ছে। তবে এখনই কোনো কিছু নিশ্চিত করা যাচ্ছে না।”

ইতালি দলের দুর্দিনে দায়িত্ব গ্রহণ সম্পর্কে তিনি বলেন, “ইতালি ডাকলে না বলা কঠিন। এখানে একটি উচ্চাভিলাষী প্রকল্প রয়েছে। পরিবর্তনের সুযোগ এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে।”


২০২৬ বিশ্বকাপ ব্যর্থতার পর গত এপ্রিলে ইতালি দলের কোচের দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। তার উত্তরসূরি হিসেবে অভিজ্ঞ ও সফল কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন।

২০২৫ সালের মে মাস থেকে ব্রাজিলের দায়িত্বে রয়েছেন আনচেলত্তি। তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদসহ ইউরোপের শীর্ষ দলগুলোর হয়ে সফল এই কোচ চ্যাম্পিয়ন্স লিগ পাঁচবার জয়ের রেকর্ড গড়েছেন।

অন্যদিকে, গার্দিওলাও ইতালির সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছেন। ম্যানচেস্টার সিটিকে বহু সাফল্য এনে দেওয়া এই স্প্যানিশ কোচকে নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে এফআইজিসি।

সময়ের আলো/এমকে


  বিষয়:   কার্লো অ্যানচেলত্তি  ব্রাজিল  ইতালি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: