হাঁস খাওয়ার অভিযোগ তুলে রশিতে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি পথকুকুরকে রশিতে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা

2026-07-24T20:35:57+00:00
2026-07-24T21:04:38+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
হাঁস খাওয়ার অভিযোগ তুলে রশিতে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৯:০৪ পিএম
ভেঙে পড়া ডাল। সংগৃহীত ছবি
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি পথকুকুরকে রশিতে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঘটে যাওয়া এ নির্মম ঘটনার খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা এবং প্রাণী প্রেমীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাবারের সন্ধানে এলাকাটিতে ঘুরে বেড়াত অবলা কুকুর দুটি। বৃহস্পতিবার খাবারের খোঁজে ঘুরতে বের হলে হাঁস খেয়ে ফেলার অভিযোগ এনে কুকুর দুটিকে বাঁধে জহির হাং ও মনজু হাওলাদার নামের দুই ব্যক্তি। এরপর লাঠি ও বাঁশ দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই কুকুর দুটির মৃত্যু হয়।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে স্থানীয়রা বলছেন, ক্ষুধার তাড়নায় এসে ভুল করলে প্রাণীদের ওপর এমন বর্বরতা মানা যায় না। সামান্য সহানুভূতিশীল হলে কিংবা তাড়িয়ে দিলে দুটি অবলা প্রাণ এভাবে ঝরে পড়ত না। 


ঘটনার পর সচেতন নাগরিক ও প্রাণী প্রেমীরা পশুকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত জহির ও মনজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের পদক্ষেপ পাওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হাঁস খাওয়া  অভিযোগ  রশি  বেঁধে  দুই কুকুর  পিটিয়ে  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: