রাজধানীর মিরপুরে গোলাগুলির ঘটনায় যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় নালাম সরদার (৪৫)

2026-07-25T01:26:45+00:00
2026-07-25T01:26:45+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর মিরপুরে গোলাগুলির ঘটনায় যুবদল কর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২৬ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) নামে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সারে ১২টার দিকে তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে মামুন ও সজিব জানান, রাতে মিরপুর ১৩ এর ‘ই’ ব্লকের ওপেক্স গার্মেন্টের সামনে ৪-৫ জন দুবৃত্ত এলোপাতারী গুলি করে। এতে ইউসুফ আলীর বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয় এবং মনিরের ডান পায়ে ও  নালামের মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর তাদের তিন জনকে হাসপাতালের নিয়ে গেলে ইউসুফ মারা যায়। স্থানীয় জনতা একজনকে ধরে পুলিশে সোর্পদ করেছে। তবে তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।


তিনি আরও জানান, ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী ও মনির ফুটপাতের কাপড় ব্যবসায়ী ও নালাম সবজি ব্যবসায়ী। মৃত ইউসুফ আলীর বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার শাকরাল গ্রামে। বাবার নাম শাহজাহান আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়েছে। আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ইউসুফ আলী নামে একজন মারা গেছে। দুইজন চিকিৎসাধীন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  মিরপুর  গোলাগুলি  যুবদল কর্মী  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: