দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংল্যান্ডের ঘরোয়া ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর নতুন আসরের শুরুতেই গড়ে উঠল চোখধাঁধানো এক রেকর্ড। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে দুই

2026-07-25T09:10:45+00:00
2026-07-25T09:10:45+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:১০ এএম 
সংগৃহীত ছবি
ইংল্যান্ডের ঘরোয়া ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর নতুন আসরের শুরুতেই গড়ে উঠল চোখধাঁধানো এক রেকর্ড। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে দুই দল করল মোট ৪১৮ রান! দ্য হান্ড্রেডের ক্রিকেট ইতিহাসে কোনো একক ম্যাচের দুই ইনিংসে ২০০ ছাড়ানো স্কোর কিংবা দুই দল মিলে চার শতাধিক রান করার ঘটনা এবারই প্রথম।

এর আগে প্রতিযোগিতাটিতে এক ম্যাচে সর্বোচ্চ ৩৯৭ রানের রেকর্ডটি ছিল ২০২৩ সালের। ওভাল গ্রাউন্ডে ম্যানচেস্টার অরিজিনালস এবং সাউদার্ন ব্রেভ যৌথভাবে সেই রেকর্ড গড়েছিল।

শুক্রবার রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে মুখোমুখি হয় বার্মিংহ্যাম ফিনিক্স ও ট্রেন্ট রকেট। টসে হেরে বা জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুভসূচনা পায় বার্মিংহ্যাম ফিনিক্স। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার জো ক্লার্ক ও উইল স্মিদ মাত্র ৪৯ বলে যোগ করেন ১০৪ রান। দুই ওপেনারই উপহার দেন ঝড়ো ইনিংস। স্মিদ ২৮ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন, অন্যদিকে ক্লার্কের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৬৮ রান।

পরবর্তীতে রেহান আহমেদ মাত্র ২৫ বলে ৪৮ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। শেষ দিকে ডোনোভান ফেরেইরা ৯ বলে ২২, মিচেল ওয়েন ৩ বলে ৬ এবং শেন ডিকসন ২ বলে ৮ রান করলে নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটে ২১৪ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় বার্মিংহ্যাম।


২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ প্রতিরোধ গড়ে তোলে ট্রেন্ট রকেটও। তাদের দুই ওপেনার শুরুর জুটিতেই তোলে ৬৫ রান। উদ্বোধনী ব্যাটার ফিন অ্যালেন ১৭ বলে ঝোড়ো ৪৩ রান করে বিদায় নেন, আর আরেক ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৯ রান।

দুই ওপেনার ফেরার পর একা লড়াই চালিয়ে যান টম ব্যান্টন। ৩২ বল খেলে ৬৭ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি। নির্ধারিত ১০০ বল শেষে ৭ উইকেটে ২০৪ রানে থামে ট্রেন্ট রকেটের ইনিংস। ফলে রেকর্ড গড়া এই ম্যাচটিতে জয় তুলে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দ্য হান্ড্রেড  এক ম্যাচ  ৪১৮ রান  রেকর্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: