ব্যবসা-বাণিজ্য প্রসারে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে : পরিবেশমন্ত্রী

ফেনী প্রতিনিধি

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা

2026-07-25T17:43:14+00:00
2026-07-25T17:44:07+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
ব্যবসা-বাণিজ্য প্রসারে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে : পরিবেশমন্ত্রী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৫:৪৪ পিএম
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিবেশমন্ত্রী। ছবি : সময়ের আলো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এগুলো ভালো না হলে কোনো কিছুই ভালো হবে না। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো ত্রুটি নেই।’

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয় একমাত্র ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে। সম্পদের ভাগ-বাটোয়ারা বা বিলি বণ্টন করা যায়, কিন্তু দারিদ্র্যের এমন বণ্টন করা সম্ভব নয়। একটি দেশ ও সমাজের জন্য সম্পদ সৃষ্টি অত্যন্ত জরুরি। এজন্য ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটাতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সমন্বয় না হলে কোনো সমাজের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব না। যখন ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, তখন সামাজিক বৈষম্যও কমে যাবে। বাড়িতে বসে থাকলে কর্মসংস্থান হবে না। সেজন্য ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যবসায়ীদের কাজ করতে দিতে হবে।’ 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। 

সময়ের আলো/মহু



  বিষয়:   ব্যবসা  বাণিজ্য  রাজনৈতিক  স্থিতিশীলতা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: