ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একই পরিবারের প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। সর্বশেষ শনিবার

2026-07-26T03:48:03+00:00
2026-07-26T03:48:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একই পরিবারের প্রাণ গেল ৩ জনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। সর্বশেষ শনিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমা আক্তার (২১)।

শুক্রবার ( সকালে তার স্বামী শাহিন (২৪) এবং বৃহস্পতিবার দিবাগত রাতে শাহিনের ভাগ্নি হাফসা আক্তার (৮) মারা যায়।

ফাহিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় শাহিন এবং ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় হাফসার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ তিনজনই মারা গেছেন।

গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন শাহিন, তার স্ত্রী ফাহিমা এবং ভাগ্নি হাফসা।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহিন একটি কাপড়ের শোরুমে চাকরি করতেন। ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাসার ভেতরে থাকা তিনজনই দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তার ধারণা, বাসার তিতাস গ্যাসের লাইনে লিকেজ ছিল। রাতে গ্যাস জমে থাকার পর ভোরে রান্না করতে গিয়ে বা অন্য কোনো উৎস থেকে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে।

ফাহিমার চাচি শামীমা সুলতানা অভিযোগ করেন, মাত্র এক মাস আগে তারা ওই বাসায় ভাড়া ওঠেন। বাসায় ওঠার সময়ই গ্যাসের গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে জানানো হলে তিনি পাইপ মেরামত করেছিলেন। তবে পরে কয়েকবার একইভাবে গ্যাস লিকেজ হলেও আর স্থায়ীভাবে মেরামত করা হয়নি। বাড়িওয়ালার গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভাটারা  গ্যাস লিকেজ  বিস্ফোরণ  প্রাণ গেল ৩ জনের  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: