যেভাবে আসিম মুনিরের মধ্যস্থতায় ইরান-সৌদি উত্তাপ কমল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ বাহিদির সঙ্গে একটি যৌথ তেল পরিবহন উদ্যোগকে কাজে

2026-07-26T12:15:37+00:00
2026-07-26T12:15:37+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যেভাবে আসিম মুনিরের মধ্যস্থতায় ইরান-সৌদি উত্তাপ কমল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ বাহিদির সঙ্গে একটি যৌথ তেল পরিবহন উদ্যোগকে কাজে লাগিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে একটি সমঝোতা নিশ্চিত করেছিলেন বলে দাবি করেছে তিনটি সূত্র। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তা চলতি সপ্তাহে দ্য টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলা মধ্যপ্রাচ্যভিত্তিক এক কূটনীতিক, মধ্যপ্রাচ্যের একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক কর্মকর্তা জানান, আসিম মুনিরের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা মার্চের শেষ দিকে সম্পন্ন হয়। তখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রাথমিক পর্যায় চলছিল।

তিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম মাসে সৌদি আরবসহ অঞ্চলের বিভিন্ন দেশ একাধিকবার ইরানের হামলার মুখে পড়লেও, সমঝোতা হওয়ার পর সৌদি আরব প্রায় পুরোপুরি এসব হামলা থেকে রক্ষা পায়।

তাদের দাবি, ইরান ও সৌদি আরবের মধ্যে এই সমঝোতা প্রতিষ্ঠায় আসিম মুনির আহমাদ বাহিদির সঙ্গে পরিচালিত যৌথ তেল পরিবহন উদ্যোগকে কাজে লাগান। গত বছরের শেষ দিক থেকে এই উদ্যোগের মাধ্যমে নীরবে ইরান থেকে পাকিস্তানে তেল পরিবহন করা হচ্ছে।


দুই সামরিক কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট এই কোম্পানিটি, বিশেষ করে ইরানের বন্দরগুলোর ওপর চলমান মার্কিন অবরোধের সময়ে, তাদের জন্য বিপুল আর্থিক লাভ বয়ে এনেছে বলেও সূত্রগুলোর দাবি।

তিন মাসেরও বেশি সময় সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সংশ্লিষ্ট কোনো হামলার ঘটনা না ঘটলেও, গত সপ্তাহান্তে তেহরান সৌদি আরবের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ওই কূটনীতিকের দাবি, এ ঘটনার পর আসিম মুনির আহমাদ বাহিদিকে সতর্কবার্তা পাঠান যে, এ ধরনের পদক্ষেপ তাদের যৌথ উদ্যোগের ভবিষ্যৎ কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এরপর থেকে সৌদি আরবের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে তিনি জানান।

মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তার মতে, এই সমঝোতায় মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল আসিম মুনিরের লক্ষ্য। বিশেষ করে, রিয়াদ যেন ইসলামাবাদের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে, সেই উদ্দেশ্য থেকেই তিনি এ উদ্যোগ নেন বলে তার দাবি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পাকিস্তান  সেনাপ্রধান  আসিম মুনির  ইরান-সৌদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: