ইরাকে মার্কিন ঘাঁটি অকার্যকর করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জনের দাবি করেছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সংঘাত নতুন মাত্রা পাওয়ার পর উপসাগরীয়

2026-07-26T12:59:09+00:00
2026-07-26T12:59:09+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরাকে মার্কিন ঘাঁটি অকার্যকর করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জনের দাবি করেছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সংঘাত নতুন মাত্রা পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার পরিমাণ ও পরিধি বাড়িয়েছে তেহরান। সর্বশেষ ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো।

ইরানের দাবি, ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলোর একটি বড় অংশ এখন আর কার্যকর নেই বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

বিশেষ করে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ওই ঘাঁটিতে থাকা মার্কিন অবকাঠামোর প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ আকরামিনিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে।


ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, যুদ্ধ অব্যাহত থাকলে তেহরান আগের মতোই সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তার ভাষ্য, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র বুঝতে না পারবে যে আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, ততক্ষণ এ ধরনের অভিযান চলবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইরাক  মার্কিন ঘাঁটি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: