‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশকে ঘিরে বিতর্ক

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স ঘিরে সমালোচনা নতুন কিছু নয়। তবে এবার সমালোচকদেরই কাঠগড়ায় দাঁড় করিয়ে বিতর্ক উসকে দিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদভিত্তিক

2026-07-26T14:37:38+00:00
2026-07-26T14:38:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
শীর্ষে মিশরের কোচ
‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশকে ঘিরে বিতর্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ২:৩৮ পিএম
মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স ঘিরে সমালোচনা নতুন কিছু নয়। তবে এবার সমালোচকদেরই কাঠগড়ায় দাঁড় করিয়ে বিতর্ক উসকে দিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘তদো নোতিসিয়াস’। 

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ তুলে ১০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করেছে তারা, যেখানে শীর্ষে রাখা হয়েছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানকে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। এর আগে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল দলটি।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর হোসাম হাসান ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। 

‘বিইন স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরাই মাঠে সেরা দল ছিলাম, কিন্তু যা হয়েছে তা চরম অন্যায়। আমাদের একটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি এবং একটি বৈধ গোল বাতিল করা হয়েছে।


সব কি বাণিজ্যিক সুবিধার জন্য? তারা কি যেকোনো মূল্যে মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায়?’

তালিকায় রয়েছেন ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। আর্জেন্টাইন ফুটবলারদের সমালোচনা করে তিনি এক্সে লিখেছিলেন, ‘ওদের আচরণ ছিল ন্যক্কারজনক, বিশেষ করে পারেদেসের আচরণ। এরা একটি সহিংস দল এবং ফুটবলের জন্য কলঙ্ক।’

মরগানের ওই মন্তব্যের জবাবে অনুষ্ঠানের উপস্থাপক জোনাথন ফিয়ালি বলেন, ‘আমাদের কি এখন একজন ইংলিশ সাংবাদিকের এই ধরনের আবর্জনাপূর্ণ কথা শুনতে হবে?’

এ ছাড়া তালিকায় স্থান পেয়েছেন মার্কিন অভিনেতা সামুয়েল এল. জ্যাকসন, কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম, স্প্যানিশ গায়িকা রোসালিয়া এবং হলিউড তারকা পেদ্রো পাসকেল।

সময়ের আলো/এমকে
  বিষয়:   আর্জেন্টিনা  ষড়যন্ত্র  মিশর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: