বিশ্বকাপের পর মাঠে নেমেই জোড়া গোল, নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের হতাশা থেকে পদত্যাগের গুঞ্জন আর জুয়া খেলে সমালোচিত হবার পর মাঠে ফিরেই নিজের চেনা ছন্দের ঝলক দেখালেন নেইমার জুনিয়র।

2026-07-26T11:08:32+00:00
2026-07-26T11:10:14+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপের পর মাঠে নেমেই জোড়া গোল, নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১১:১০ এএম
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের হতাশা থেকে পদত্যাগের গুঞ্জন আর জুয়া খেলে সমালোচিত হবার পর মাঠে ফিরেই নিজের চেনা ছন্দের ঝলক দেখালেন নেইমার জুনিয়র। সান্তোসের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলেইরো সিরি ‘এ’-এর ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। ম্যাচে দলের হয়ে দুটি গোলই করেন নেইমার। 

বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে প্রায় ৩৫ মিনিট মাঠে থাকা এই তারকা এবার দীর্ঘ সময় খেলেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন।

ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ সমন্বয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে প্রথম গোল করেন নেইমার। গোলের পর ‘পোকার’ খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে চ্যাপেকোয়েন্সের দুটি গোলে পিছিয়ে পড়ে সান্তোস। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।

এর আগে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন নেইমার। কার্লো আনচেলত্তির দলে জায়গা পেলেও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর নিউইয়র্ক ও সাও পাওলোতে জনপ্রিয় জুয়া ‘পোকার’ টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন এই ফুটবলার।

তবে সমালোচনার জবাবে নেইমার বলেন, তিনি ছুটির সময় পোকার খেলেছেন এবং দলের অনুশীলনে ফেরার প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন। মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার জবাব দিতে শুরু করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।


সময়ের আলো/এমকে


  বিষয়:   বিশ্বকাপ  নেইমার  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: