ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে টনসিল অস্ত্রোপচারের পর যুবকের মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে টনসিলের অস্ত্রোপচারের পর আশরাফুল আলম (৩১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।

2026-07-26T17:00:41+00:00
2026-07-26T17:00:41+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে টনসিল অস্ত্রোপচারের পর যুবকের মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম 
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল। ছবি : সংগৃহীত
রংপুরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে টনসিলের অস্ত্রোপচারের পর আশরাফুল আলম (৩১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। নিহত আশরাফুল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং এক সন্তানের জনক। ঘটনায় তার পরিবার নিরপেক্ষ তদন্ত, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২২ জুলাই টনসিলের অস্ত্রোপচারের জন্য আশরাফুলকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যায় নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল রহমান আনোন তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাংবাদিকদের জানান, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া হলেও অস্ত্রোপচারের সময় জটিলতা সৃষ্টি হয়। তার দাবি, অতিরিক্ত রক্তক্ষরণ এবং সময়মতো কার্যকর চিকিৎসা না পাওয়ায় তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনার প্রকৃত তথ্য গোপনের চেষ্টা করা হচ্ছে।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মোহাম্মদ হোসেন। তার দাবি, অস্ত্রোপচারের সময় রোগীর আকস্মিক হার্ট অ্যাটাক হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।


হাসপাতালের ইনচার্জ নুরুজ্জামানও অবহেলার অভিযোগ নাকচ করে বলেন, রোগী পরিচিতজনের মাধ্যমে হাসপাতালে এসেছিলেন। কী কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। এদিকে অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. আনোয়ারুল রহমান আনোনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর হাসপাতালের লাইসেন্স নবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় লাইসেন্স নবায়নে বিলম্ব হচ্ছে। তবে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এদিকে কয়েকজন সাংবাদিক ও নিহতের স্বজন সংবাদ প্রকাশে বাধা ও হুমকির অভিযোগও তুলেছেন।

নিহতের পরিবার, স্থানীয় সচেতন মহল এবং সংশ্লিষ্টরা স্বাস্থ্য অধিদফতর ও জেলা প্রশাসনের মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অস্ত্রোপচারের চিকিৎসা-সংক্রান্ত নথি, অ্যানেস্থেসিয়া রেকর্ড, রেফারেল প্রক্রিয়া এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইসলামী ব্যাংক  কমিউনিটি হাসপাতাল  টনসিল অস্ত্রোপচার  যুবকের মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: