পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জানিয়েছেন, প্রযুক্তিবিদ

2026-07-26T19:59:10+00:00
2026-07-26T20:00:20+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জানিয়েছেন, প্রযুক্তিবিদ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে কারাগারে রয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিজেপি নেতা প্রহ্লাদ জোশি নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। দেশজুড়ে এক মাসের বেশি সময় ধরে চলা সিজেপির নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

প্রহ্লাদ জোশি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

এদিকে, মুম্বাইয়ে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে শিক্ষার্থী আন্দোলনের সাফল্য উদ্‌যাপনে বিজয় মিছিলের নেতৃত্ব দেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লিতেও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সিজেপি তাদের সব দাবি পূরণ হয়েছে বলে দাবি করে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করেছে। দিল্লি মেট্রোর সব স্টেশনও পুনরায় চালু করা হয়েছে।


পদত্যাগের পর যন্তর মন্তরে উদযাপন 

শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর আন্দোলনস্থলে পৌঁছানোর পর যন্তর মন্তরে উল্লাস শুরু হয়। দেশাত্মবোধক গান, স্লোগান ও নাচের মাধ্যমে আন্দোলনকারীরা এটিকে বড় সাফল্য হিসেবে উদ্‌যাপন করেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, এটি বড় বিজয়। এটি প্রমাণ করে যে দেশ সংবিধান অনুযায়ী চলে। তবে এটি কেবল শুরু। 

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, এই সাফল্যকে কোনো ব্যক্তিকেন্দ্রিক বিজয় হিসেবে দেখা উচিত নয়।

৩৬ দিনের আন্দোলনের সমাপ্তি

সিজেপির ৩৬ দিনের আন্দোলনে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং কয়েকজন শিক্ষার্থী অনশন করেন। ২০ জুলাই ‘চলো সংসদ’ মিছিল ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, যেখানে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে।

এই সংঘর্ষে শতাধিক আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। নিরাপত্তার কারণে মধ্য দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়।

শেষ পর্যন্ত সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফা আলোচনার পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং সিজেপি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর রাজধানীতে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে।


সময়ের আলো/ইউএমএইচ

 
  বিষয়:   মোদি  টাস্ক ফোর্স  গঠন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: