পরীক্ষাব্যবস্থা সংস্কারে মোদির টাস্কফোর্সে কারা থাকছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ ও জাতীয় পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

2026-07-26T21:43:01+00:00
2026-07-26T21:43:01+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পরীক্ষাব্যবস্থা সংস্কারে মোদির টাস্কফোর্সে কারা থাকছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম 
আসন্ন পরীক্ষাগুলোকে নিরাপদ ও প্রশ্নফাঁসমুক্ত করতে তাৎক্ষণিক কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে সুপারিশ জমা দেবে এই কমিটি। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতে পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ ও জাতীয় পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কমিটির নেতৃত্ব দেবেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি।

সরকারি সূত্র জানিয়েছে, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে এই বহুমুখী কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারে গুরুত্ব দেওয়া হবে।

টাস্কফোর্সে যারা থাকছেন

প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি (চেয়ারম্যান)
সাবেক ইসরো চেয়ারম্যান এস. সোমনাথ
সাবেক ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) পরিচালক তপন ডেকা
আইআইটি মাদ্রাজের পরিচালক ভি. কামাকোটি
সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল
লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা


কমিটির কাজ

সরকারের তথ্য অনুযায়ী, কমিটি আসন্ন পরীক্ষাগুলো নিরাপদ করতে দ্রুত করণীয় সম্পর্কে সুপারিশ দেবে। পাশাপাশি প্রশ্নফাঁস প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছ, আধুনিক ও ভবিষ্যতমুখী পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার রূপরেখাও প্রণয়ন করবে। 

এর আগে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকার পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীও ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম পর্যালোচনা করেছেন। 


সময়ের আলো/ইউএমএইচ

 


  বিষয়:   ভারত  মোদি  টাস্কফোর্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: