এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, সচল হতে পারে আগস্টের শুরুতে

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ভাসমান এলএনজি টার্মিনালে ইলেকট্রিক কেবল ক্ষতিগ্রস্ত হয়ে যান্ত্রিক ত্রুটির দেখা দিয়েছে। বর্তমানে বিদেশি বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে এই

2026-07-26T23:06:26+00:00
2026-07-26T23:06:26+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, সচল হতে পারে আগস্টের শুরুতে
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০৬ পিএম 
মহেশখালী উপজেলার ভাসমান এলএনজি টার্মিনাল। ছবি : সংগৃহীত
কক্সবাজারের মহেশখালী উপজেলার ভাসমান এলএনজি টার্মিনালে ইলেকট্রিক কেবল ক্ষতিগ্রস্ত হয়ে যান্ত্রিক ত্রুটির দেখা দিয়েছে। বর্তমানে বিদেশি বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে এই ত্রুটি মেরামতের কাজ চলছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বোট ক্লাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত, মহেশখালী এলএনজি টার্মিনালের মালিকপক্ষের প্রতিনিধি এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সমন্বয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, টার্মিনাল মেরামতের জন্য প্রয়োজনীয় ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া যাচ্ছে না। তাই জরুরি ভিত্তিতে দুবাই থেকে এসব স্পেয়ার পার্টস সংগ্রহের প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ে যন্ত্রাংশ দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কাজ শেষ করে টার্মিনালটি পুনরায় চালু করা সম্ভব হবে।

টার্মিনালটি চালু হওয়ার পর পুনরায় জাতীয় গ্রিডে স্বাভাবিক নিয়মে এলএনজি সরবরাহ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আনার কারণে কিছুটা সময় লাগলেও দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   এলএনজি টার্মিনাল  যান্ত্রিক ত্রুটি  সচল  আগস্ট  কক্সবাজার  মহেশখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: