এবার হজের অনুমতি পাবে না যারা

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

২০২৭ সালের হজকে সামনে রেখে বয়স ও স্বাস্থ্যগত বিষয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের

2026-07-27T07:18:53+00:00
2026-07-27T07:18:53+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
ইসলাম
এবার হজের অনুমতি পাবে না যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:১৮ এএম 
সংগৃহীত ছবি
২০২৭ সালের হজকে সামনে রেখে বয়স ও স্বাস্থ্যগত বিষয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ এবার হজ পালনের অনুমতি পাবেন না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত নির্দেশনা অনুযায়ী, গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিলতায় আক্রান্ত ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। একইভাবে স্নায়ুবিক বা মানসিক রোগ এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্যও হজের অনুমতি থাকবে না।

এ ছাড়া ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে যারা কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণ করছেন, তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।


জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এ তালিকায় যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যগত (ফিটনেস) সনদ দেওয়া হবে না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় এসব বিধিনিষেধ কার্যকর করা হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সৌদি আরব  হজ  ধর্মবিষয়ক মন্ত্রণালয় 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: