বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণ ও টাকা আত্মসাতের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বেসরকারি হাসপাতালের নার্সের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাতের

2026-07-28T20:57:42+00:00
2026-07-28T20:57:42+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণ ও টাকা আত্মসাতের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম 
গজারিয়া থানা। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বেসরকারি হাসপাতালের নার্সের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নার্স গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম রুমান হোসেন (২৮)। তিনি জামালপুর সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের আক্তার আলীর ছেলে এবং বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুমান হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে কিছু দিন যোগাযোগ বন্ধ থাকলেও ২০২৫ সালের শেষের দিকে রুমান পুনরায় যোগাযোগ করে বিয়ের প্রস্তাব দেন। পারিবারিক ঋণ শোধের কথা বলে রুমান বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী ও তার পরিবার নগদ অর্থ, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৪ দফায় মোট ৮ লাখ টাকা দেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে রুমান তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ চলতি বছরের মার্চে বিয়ের কথা বলে তাকে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করা হলেও প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে তাকে বাসায় ফিরিয়ে দেওয়া হয়।


পরবর্তীতে টাকা ফেরত ও বিয়ের তারিখ নির্ধারণের জন্য চাপ দিলে রুমান নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ৫ জুন বিয়ের দিন ধার্য করা হলেও সেদিন রুমান বা তার পরিবারের কেউ উপস্থিত হননি। এরপর থেকে রুমান তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগীর বাবা বলেন, আমরা রুমানের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পারি, সে আগে থেকেই বিবাহিত এবং তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মূলত আমার মেয়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই সে এই মিথ্যার আশ্রয় নিয়েছিল। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত পুলিশ সদস্য রুমান হোসেনের বক্তব্য জানতে তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বিয়ের প্রলোভন  নার্স  ধর্ষণ  টাকা আত্মসাত  পুলিশ সদস্য  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: