দেশের নতুন সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কক্সবাজারকে দেশের সিটি করপোরেশনের তালিকায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিনের পর্যটননগরী হিসেবে পরিচিত এই শহরকে অগ্রাধিকার ভিত্তিতে সিটি করপোরেশনে

2026-07-28T23:51:49+00:00
2026-07-28T23:51:49+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দেশের নতুন সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারকে দেশের সিটি করপোরেশনের তালিকায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিনের পর্যটননগরী হিসেবে পরিচিত এই শহরকে অগ্রাধিকার ভিত্তিতে সিটি করপোরেশনে উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, প্রায় ১৫৭ বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।


এদিকে চট্টগ্রাম ওয়াসার রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংস্থাটির মাসিক আয় ১৮ থেকে ২০ কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। পাশাপাশি দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা ওয়াসার হিসাবে সর্বোচ্চ।

অন্যদিকে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তার নিয়োগের মাধ্যমে ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সিটি করপোরেশন  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: