মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের জন্য ১০ সদস্যের

2026-07-29T23:35:30+00:00
2026-07-29T23:35:30+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম 
মেট্রোরেল। সংগৃহীত ছবি
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের জন্য ১০ সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ আগস্টের মধ্যে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে এই কমিটি। 

বুধবার (২৯ জুলাই) সংবাদ মাধ্যমে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম স্বাক্ষরিত ১৬ জুলাইয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। 

আদেশে বলা হয়, এমআরটি লাইন-৬-এ বিয়ারিং প্যাড পড়ে সংঘটিত দুর্ঘটনা নিয়ে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনের শুনানিতে নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নেই এ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, এনডিসি, পিএসসি (প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৬), মো. সারওয়ার উদ্দীন খান (প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-১), মৃণাল কান্তি বণিক (মহাব্যবস্থাপক, রোলিং স্টক), মোহাম্মদ শাহজাহান (অতিরিক্ত প্রকল্প পরিচালক, সিভিল, এমআরটি লাইন-৬), মোহাম্মদ মনিরুজ্জামান (অতিরিক্ত প্রকল্প পরিচালক, আন্ডারগ্রাউন্ড, এমআরটি লাইন-১), মো. রেজাউর রহমান আকন্দ (অতিরিক্ত প্রকল্প পরিচালক, ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক, এমআরটি লাইন-৬), মো. আরিফুর রহমান (মহাব্যবস্থাপক, পি-ওয়ে অ্যান্ড সিভিল) এবং মীর মনজুর রহিম (মহাব্যবস্থাপক, ইলেকট্রিক্যাল)। উপপ্রকল্প পরিচালক (সিভিল-২, আন্ডারগ্রাউন্ড, এমআরটি লাইন-১) খালেদ আনোয়ার সাগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদন ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন করবে। একই সঙ্গে এমআরটি লাইন-৬ প্রকল্প এবং সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনে নিরাপত্তা নিরীক্ষা কমিটির সঙ্গেও সমন্বয় করবে এবং সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের কাছে দাখিল করবে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   মেট্রোরেল  নিরাপত্তা সুপারিশ  ১০ সদস্য  কমিটি গঠন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: