হজ ফ্লাইটের ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা

জাতীয়

আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হজের সার্বিক

2026-07-30T15:17:56+00:00
2026-07-30T15:17:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হজ ফ্লাইটের ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হজের সার্বিক ব্যয় আরও কমাতে সৌদি সরকারের সঙ্গে কর ও আবাসন ব্যয় কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যৌক্তিক খরচে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। সেই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এবার হজ ফ্লাইটের টিকিটের দাম আরও কমানো হয়েছে।

তিনি জানান, গত বছর হজের বিমান টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে। ফলে আগামী হজ মৌসুমে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি বিমানবন্দরে আরোপিত বিমান টিকিটের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


তিনি আরও জানান, বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তাই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হজ ফ্লাইট  ভাড়া  ১ লাখ ৩০ হাজার  টাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: