বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল)

2026-07-30T17:22:37+00:00
2026-07-30T17:22:37+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২২ পিএম 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি
দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রজ্ঞাপনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি এ. কে. এম. এহসানউল্লাহ ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ এনে বিভাগীয় মামলা করা হয় এবং একই তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

দ্বিতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত থাকা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা ২০২৫ সালের ৭ মার্চ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। একই অভিযোগে ওই দিন থেকেই তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।


এছাড়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ফারহানা তাসকিন দীর্ঘদিন— অর্থাৎ ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধেও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজুসহ একই তারিখ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি বিধিমালা অনুযায়ী এই আদেশ কার্যকর করা হয়েছে এবং বরখাস্ত থাকাকালীন তারা নিয়ম মেনে খোরপোশ ভাতা পাবেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত  তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: