হামে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ১৩৯৬ জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে দিন দিন বেড়েই চলেছে হামের প্রকোপ। কমানো যাচ্ছে না হামে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের

2026-11-05T16:25:22+00:00
2026-11-05T16:25:22+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
হামে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ১৩৯৬ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশে দিন দিন বেড়েই চলেছে হামের প্রকোপ। কমানো যাচ্ছে না হামে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।


স্বাস্থ্য অধিদপ্ত‌র তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১০ হাজার ৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   হাম  মৃত্যু  আরও  হাসপাতাল  ভর্তি  জন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: