প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম
মো. বাবুল মিঞা। ছবি : সংগৃহীতবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতির পর পৃথক আদেশে তাকে বিসিআইসির চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।
বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি জেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের আলো/জোই