অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ পাশের দুটি বিভাগ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম

2026-11-05T15:02:31+00:00
2026-11-05T15:02:31+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
অনিয়ম ও দুর্নীতির খোঁজে ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ পাশের দুটি বিভাগ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পুরো কমিশন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যানের সঙ্গে সংস্থাটির দুই কমিশনার ড. জাহাঙ্গীর হোসেন ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং দুদক সচিব মো. সাইদুর রহমান খান সঙ্গে ছিলেন। 

পরিদর্শনকালে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। জরুরি বিভাগের সেবা কার্যক্রমও সরাসরি প্রত্যক্ষ করেন তারা। এ সময় রোগী ও তাদের স্বজনদের কাছে হাসপাতালের চিকিৎসাসেবা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান।

রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের ভোগান্তি।

এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান সংশ্লিষ্টদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। 

সময়ের আলো/টিকে
  বিষয়:   অনিয়ম  দুর্নীতি  ঢাকা মেডিকেল  দুদক চেয়ারম্যান  ২ কমিশনার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: