বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতি : শাস্তির মুখে প্যারেদেস

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের ফাইনাল শেষে প্রতিপক্ষ স্পেনের খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় চরম শাস্তির মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো প্যারেদেস।

2026-07-30T21:09:36+00:00
2026-07-30T21:09:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতি : শাস্তির মুখে প্যারেদেস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম 
মিডফিল্ডার লিয়েন্দ্রো প্যারেদেস। সংগৃহীত ছবি
বিশ্বকাপের ফাইনাল শেষে প্রতিপক্ষ স্পেনের খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় চরম শাস্তির মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো প্যারেদেস। ফাইনাল ম্যাচ শেষের সেই অপ্রীতিকর সংঘর্ষের জেরে আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

ফিফার ডিসিপ্লিনারি কমিটির নথি থেকে জানা গেছে, ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারদের ওপর তিন দফায় পৃথক আগ্রাসী আচরণের অভিযোগ আনা হয়েছে প্যারেদেসের বিরুদ্ধে। 

ফিফার আচরণবিধি অনুযায়ী, প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে এ ধরনের অসদাচরণের জন্য সর্বনিম্ন তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। সেই নিয়মে প্যারেদেসের ওপর সর্বোচ্চ ৯ ম্যাচের শাস্তির সম্ভাবনা রয়েছে। তবে অতীত দৃষ্টান্ত বিশ্লেষণ করে ক্রীড়া বিশ্লেষকদের ধারণা, তাকে অন্তত পাঁচ থেকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে ফিফা।

প্যারেদেস ছাড়াও ফিফার এই তদন্তের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার আরেক ফুটবলার থিয়াগো আলমাদা এবং স্পেনের তরুণ তুর্কি গাভি। অসদাচরণের দায়ে তাদের দুজনকে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

কেবল ফুটবলারদের ব্যক্তিগত সাজাই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও একগুচ্ছ গুরুতর অভিযোগ এনে তদন্ত চালাচ্ছে ফিফা। গ্যালারি থেকে মাঠে ক্ষতিকর বস্তু নিক্ষেপ, বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান, রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং নিরাপত্তা প্রটোকল ভঙ্গের মতো অপরাধে এএফএকে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় দলকে ঘরের মাঠে দর্শকশূন্য স্টেডিয়ামেও ম্যাচ খেলার কঠোর শাস্তি পেতে হতে পারে।


তবে ফিফা স্পষ্ট করেছে, এখনই কোনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে তাদের লিখিত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক ও নিরপেক্ষ প্রমাণ খতিয়ে দেখেই চূড়ান্ত শাস্তির ঘোষণা দেবে ফিফার শৃঙ্খলা কমিটি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  হাতাহাতি  শাস্তি  প্যারেদেস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: