ঢাকা মেডিকেল ভবনের ৮ তলা থেকে তরুণীর লাফ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর আত্মহত্যা ঘটনা ঘটেছে।শুক্রবার

2026-07-31T09:55:25+00:00
2026-07-31T10:00:30+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকা মেডিকেল ভবনের ৮ তলা থেকে তরুণীর লাফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩১জুলাই) ভোর সারে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৮তলা থেকে লাফিয়ে পরে ওই রোগী। এরপর মুমূর্ষু অবস্থায়  তাকে দ্রুত হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোয়া ৫টার দিকে মৃত বলে ঘোষণা করেন। 

নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। গত সারে বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সাথে মোবাইলের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আলআমিন দেশে আসে। এবং দুইমাস থেকে আবার চলে যায়। বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল, তবে বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যা হয়ে যায় রিয়ার। এক ভাই এক বোনের মধ্যে রিয়া ছিল বড়।


তিনি আরও জানান, এছাড়া রিয়ার শরীরে এক প্রকার রোগ দেখা দেয়। পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। সর্বশেষ গত তিনদিন আগে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে এই দেখেন আপনার মেয়ে লাফ দিচ্ছে। সাথে সাথে আমি দৌড়ে ধরতেই নিচে লাফ দিয়ে নিচে একটি প্রাইভেটকারের উপড় পরে রিয়া। এসময় ওয়ার্ডের সবাই তাকে নিষেধ করলেও সে কারো কথা শুনে না।  দ্রুত নিচে গিয়ে তাকে অন্যান্য লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ভোরে হহাসপাতালে নতুন ভবনেের ৮তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগী মারা গেছে। তবে স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই  হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ঢাকা মেডিকেল  ভবন  তরুণী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: