বগালেকে গভীর খাদে মোটরসাইকেল, ২ পর্যটক নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা সড়কে বগালেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে মো. জামির উদ্দিন (৩২)

2026-07-31T12:28:10+00:00
2026-07-31T12:49:32+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
বগালেকে গভীর খাদে মোটরসাইকেল, ২ পর্যটক নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ১২:৪৯ পিএম
বগালেক। ছবি : সময়ের আলো
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা সড়কে বগালেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জামির উদ্দিন ভোলা জেলার মানিকারহাট এলাকার জহির উদ্দিনের ছেলে। অন্য নিহত রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেকে বেড়াতে আসে। তাদের মধ্যে আটজন একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেলে করে কেউক্রাডং এলাকায় ঘুরতে যান। সেখান থেকে বগালেকে ফেরার পথে ঢালু সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে নিখোঁজ হন।


খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কয়েক ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে অবহিত করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার অনুসন্ধান শেষে গভীর রাত্রে বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রুমা  বগালেক  মোটরসাইকেল  খাদ  পর্যটক  নিহত  সময়ের আলো  বান্দবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: