আওয়ামী লীগের মতো স্বৈরাচার কাউকে হতে দেব না : সারজিস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মত কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-07-31T18:28:35+00:00
2026-07-31T19:30:34+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের মতো স্বৈরাচার কাউকে হতে দেব না : সারজিস
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৭:৩০ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভা। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মত কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির পোস্টমর্টেম হবে। যদি কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায়, আমরা তাদের স্বৈরাচার হতে দেব না। 

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ক্ষমতায় গিয়ে একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না।

 
এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। 

সময়ের আলো/আতা
  বিষয়:   আওয়ামী লীগ  স্বৈরাচার  সারজিস  এনসিপি  সময়ের আলো  সিলেট  কোম্পানীগঞ্জ  জুলাই 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: