৬ মাসেই ফেল করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ মাসেই দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন

2026-07-31T18:59:22+00:00
2026-07-31T19:29:13+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
৬ মাসেই ফেল করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৭:২৯ পিএম
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ মাসেই দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সমালোচনা করেন। 

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমান পাঁচ বছর সরকার চালাতে পারবেন না। ছয় মাসেই তিনি ফেল করেছেন।

তারেক রহমানের রাজনীতিকে গ্যাংবাজি হিসেবে আখ্যায়িত করে পাটওয়ারী বলেন, তারেক রহমান যা করছেন, এটা খুবই লজ্জাজনক। তা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জার এবং রাজনীতির যে সংস্কৃতি, সেটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, উনার (তারেক রহমানের) রাজনীতি করার ইচ্ছা নাই। ইতালিতে বড় বড় মাফিয়া গ্যাং থাকে না? তাহলে তিনি বলে দেখাক, আজ থেকে আমি গ্যাংবাজি করব, রাজনীতি করব না। ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজি করার কী দরকার?

পাটওয়ারী আরও অভিযোগ করেন, দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সন্ত্রাস, মাদক ও টেন্ডার নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড জড়িয়ে পড়েছে। এ সময় তিনি কয়েকজন বিএনপি নেতার নাম উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। 


তিনি বলেন, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে। জিকে গউছ, আব্বাস, বুলু, সালাউদ্দিনের মতো অস্ত্র তার কাছে আছে। কে কার চেয়ে কোন র‌্যাংকিংয়ে কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। সালাউদ্দিনের ছেলেরা এক জায়গায় বসে, খসরু সাহেব আছেন। র‌্যাংকিং করলে তারা ইতালির মাফিয়াকে হার মানাবে।

তিনি আরও বলেন, আমরা টেরর রাজ্যে আছি, আমরা ভয় পাচ্ছি।

সময়ের আলো/আতা
  বিষয়:   তারেক রহমান  দেশ  রাজনীতি  নাসীরুদ্দীন পাটওয়ারী  সিলেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: